আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হককে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়ার মীনাবাজারের সামনে থেকে স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় তাকে আটক করার পর গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটকের সময় ধস্তাধস্তিতে তিনি কিছুটা আঘাত পান। পরবর্তীতে তার শারীরিক অবস্থা এবং তিনি হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি বিবেচনা করে পুলিশি পাহারায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

খন্দকার মো. আজিজুল হক ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি পাবনার আমিনপুরের নাটিয়াবাড়ী এলাকায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

রাজধানীর জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত কোনো হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২, অস্ত্র ও গুলি উদ্ধার

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ সেই তরুণীর সন্ধান মিলেছে

রাজধানীতে ডাবের দামে আগুন, ১৩০ টাকার এখন ২২০!

কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

