অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিশেষ সংবাদ

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

মামলার বাদী হিসেবে শাওনের সৎ মা নিশি ইসলাম অভিযোগ করেন, স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে বিয়ের পর থেকেই শাওনের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। শাওন শুধুমাত্র মানসিক নয়, বরং শারীরিকভাবেও নির্যাতন করেছেন তাকে ও তার স্বামীকে।

মামলায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ রয়েছে, শাওন তার বাবাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করে দীর্ঘ সময় একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে আটকে রাখেন। পাশাপাশি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সৎ মা নিশিকে ছয় মাস জেল খাটান।

এ মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ। আদালতে হাজির হয়ে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য ঘটনার সত্যতা স্বীকার করেন। তারা বলেন, তৎকালীন ওসির নির্দেশে নিশি ইসলামকে আটকের সময় তারা উপস্থিত ছিলেন এবং ঘটনার অংশ ছিলেন।

অন্যদিকে, মামলার অন্যান্য আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বাদী নিশি ইসলাম বলেন,“আমরা বিচার চাই। শাওন তার প্রভাব খাটিয়ে আমাদের উপর অমানবিক নির্যাতন করেছে।”

ঘটনার সূত্রপাত হয় ২০২৪ সালের শুরুর দিকে, যখন শাওনের বাবা মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেই সূত্রেই নিশি ইসলামের সঙ্গে তার পরিচয় এবং পরে বিয়ে হয়। এরপর থেকেই পারিবারিক সংকট চরমে ওঠে।

এই মামলার পরিপ্রেক্ষিতে শোবিজ অঙ্গনেও আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে পরবর্তী নির্দেশনার মাধ্যমে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই বিরল মিলনের দৃশ্য দেখে আপ্লুত হয়েছেন...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।সোমবার (২৭...

শেরপুরে ১৫ দিন পর মায়ের কোলে ফিরল ছানা পেঁচা

বগুড়ার শেরপুরে দীর্ঘ ১৫ দিন পর মায়ের কোল ফিরে পেল একটি ছানা পেঁচা। মা ও ছানা পাখির এই...

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় ৫ জন গ্রেফতার

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।সোমবার (২৭ এপ্রিল) র‍্যাবের লিগ্যাল...

আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

যশোরে ‘জিয়া খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যশোরের শার্শা উপজেলায় উলশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াতে...

বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডব, দোকানে গাছ পড়ে ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে কালবৈশাখীর ঝড়ে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর...

বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের বিভিন্ন জেলায় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একদিনেই...