আওয়ামী লীগের আমলে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছি: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীস গত ১৬ বছরের মধ্যে ৮০০ বার আদালতে হাজিরা দিয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর কোর্ট রিপোর্টার্স ইউনিটিতে (সিআরইউ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন বলেন, আমার বিরুদ্ধে কতগুলো মামলা আছে সেটা আমি নিজেও জানি না। শেখ হাসিনা সরকার আমলে গ্রেফতার হওয়ায় আদালত যাওয়া ছিলো আমার দৈনন্দিনকার ঘটনা৷ কারাগারেও গিয়েছি বহুবার। একবার এক টানা ১৮ মাস কারাগারে ছিলম, পরে ছিলাম আরও ৫ মাস। কারাগারে যাওয়ার অনেক স্মৃতি এখনও মাথায় রয়ে গেছে। তবে আমার বিরুদ্ধে বিগত সরকারের আমলে আনা সবকটি মামলা ছিল ভুয়া ও মিথ্যা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ছিল প্রতিহিংসা পরায়ণ। তারা সারাদেশে যে অন্যায় করেছে, মানবিকতার কারণে আমরা সেটা তাদের ওপর করতে চাই না। আমরা চাই আইনগতভাবেই তাদের বিচার হোক। তারা দেশের প্রতিটা প্রতিষ্ঠান মাথা থেকে গোড়া পর্যন্ত পচিয়ে ফেলেছিল। ঘুষ, দুর্নীতি যে অপরাধ তারা ভুলেই গিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন