আন্দোলনে মেয়েকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন মাশরাফি
বৈষম্যবিরোধী আন্দোলনে যখন সারা দেশ উত্তাল। প্রতিদিনই বাড়ছিলো নিহতের সংখ্যা। তখন ছাত্র ও সাধারণ মানুষের পক্ষ থেকে আশা করা হয়েছিলো যে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আন্দোলনের পক্ষে দাঁড়াবেন। কিন্তু সে সময় কোনও কথাই বলেননি তিনি। যেটি তার ভক্ত ও সাধারণ ক্রীড়া প্রেমীদের হতবাক করেছে।
তবে এ আন্দোলনে রাজনৈতিক কারণে চুপ থাকলেও তার যে এতে সমর্থন ছিলো সেটা মাশরাফি স্বীকার করেছেন। সেই সাথে তিনি এটাও জানিয়েছেন, নিজে বৈষম্যবিরোধী আন্দোলনে সমর্থন জানাতে না পারলেও মেয়ে হুমায়রাকে আন্দোলনে যোগ দিতে বলেছিলেন তিনি।
মেয়ে হুমায়রার আন্দোলনে যোগ দেওয়া প্রসঙ্গে মাশরাফি জানান, আমার মেয়ে হুমায়রা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ব্যবহার করে। ইনস্টাগ্রাম আমার অ্যাকাউন্ট থাকলেও সেভাবে দেখতাম না, ওকেও ফলো করতাম না। আমাকে এক ছোট ভাই জানায় যে, হুমায়রা ইনস্টাগ্রামে অনেক কিছু পোস্ট করছে। গত ১৭ জুলাই থেকেই দিচ্ছে।
মাশরাফি আরো জানান, আমি ওকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম। ও বললো, হ্যাঁ, আমি এসব দিচ্ছি। তোমার কি আপত্তি আছে? আমি বললাম, না, আমার কোনো সমস্যা নেই। তোমার স্কুল থেকে বা সহপাঠীরা আন্দোলনে গেলে তুমিও তাদের সঙ্গে থেকো। আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে, এটা চাইনি কখনো।
ব্যক্তিগতভাবে আন্দেলনে অংশ না নেয়া প্রসঙ্গে মাশরাফি জানান, শুধু আমি নই, আমার মনে হয়, বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে যারা কিছু করতে বা লিখতে পারেনি, তাদের সকলকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে নিজের পরিবার, বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠজনদের কাছে। এটা আমি আমার অবস্থান বলেছি। এতে কেউ একমত হয়েছে, কেউ হয়নি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন