গোপালগঞ্জের সদরে

ঈদ করতে বাড়িতে এসে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন

বিশেষ সংবাদ

ঈদ করতে ঢাকা থেকে বাড়িতে এসে চাচাতো ভাইয়ের হাতে খুন হলেন মো: মহিন মীনা (৪০)। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা এলাকার বাসিন্দা। নিহত মহিন মীনা ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন।

মঙ্গলবার (০৯ এপ্রিল) ঈদ করতে ঢাকা থেতে বাড়িতে আসেন তিনি। কিন্তু বুধবার (১০ এপ্রিল) সকালেই চাচাতো ভাই মো: নজরুল মীনার (৪৫) হাতে খুন হয়েছেন মহিন মিনা। তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছেন নিহতের পরিবার।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিচুর রহমান বলেন, বুধবার বেলা ৯টার দিকে এজমালী পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে মহিন মীনার সাথে তার চাচাতো ভাই নজরুল মীনার কথাকাটাকাটি শুরু হয়।

এরই একপর্যায়ে চাচাতো ভাই নজরুল মীনার হাতে থাকা দা দিয়ে মহিন মীনার মাথা এবং ঘাড়ে আঘাত করে। অন্যরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। এতে গুরুতর আহত অবাস্থায় উদ্ধার করে মহিন মীনাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন ওসি। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...