মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

বিশেষ সংবাদ

ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির, টেন্ডার বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করে কমিশন। প্রাথমিক অনুসন্ধানে কিছু অসংগতি ধরা পড়ায় তার বিদেশে যাত্রা ও এনআইডি ব্যবহারে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদক বলছে, মোয়াজ্জেমের ব্যাংক হিসাব, সম্পদ এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেনকে ২০২৪ সালের ১৪ আগস্ট স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার এপিএস হিসেবে নিয়োগ দেন। তবে ২০২৫ সালের ২১ এপ্রিল তাকে অব্যাহতি দেওয়া হয়। পরদিন সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে

এর আগে তার বিরুদ্ধে তদবির বাণিজ্য ও নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। সে সময় থেকেই তার কার্যক্রম নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এপিএস–সংক্রান্ত অভিযোগ ও গুঞ্জন ওঠার পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেই দুদকের কাছে তদন্তের অনুরোধ জানান বলে জানিয়েছেন তিনি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আসিফ বলেন, “কেউ দুর্নীতিতে জড়ালে, সে যে–ই হোক, আইনের আওতায় আসবে—এটাই নতুন বাংলাদেশের অঙ্গীকার।”

তিনি আরও লেখেন, “রাজনৈতিকভাবে আমাকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করার চেষ্টা হয়েছে। কিন্তু সত্য ও নৈতিক সাহসের ওপর ভরসা রেখেই আমি দুদকের কাছে তদন্তের আহ্বান জানিয়েছি। আশা করি, পেশাদার তদন্তের মাধ্যমে সত্য সামনে আসবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আসিফ সজীবের শপথ ছিল উল্লেখযোগ্য ঘটনা। সেই বিপ্লবের অন্যতম সংগঠক ছিলেন আসিফ। তাই তার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত আইনি কার্যক্রম পরিচালনা করার জেরে এই...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তবে পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। মঙ্গলবার (১০...

শেরপুরে সরকারি হাসপাতালে শিশুসহ দম্পতিকে মারধর, বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বগুড়ার শেরপুরে ৩ বছরের অবুঝ শিশুসহ এক দম্পতিকে সরকারি হাসপাতালের ভেতরে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জমিজমা সংক্রান্ত...

মাছ-মাংসের উৎপাদন বাড়াতে কাজ করেছি: উপদেষ্টা ফরিদা আখতার

মাছ ও মাংসের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা...

২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, ভোটের প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ব্যালট পেপার পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন...

বগুড়া-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলামের নির্বাচনে আর বাধা নেই

বগুড়া-১ (সোনাতলা–সারিয়াকান্দি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা...

প্রেসক্লাবের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় সাংবাদিক আলী মামুদ উদ্ধার

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (প্রেসক্লাব) ভেতর থেকে দৈনিক দিনকালের বিশেষ...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায়...