ওজন কম, বিতরণে বাধা! শেরপুরে গরু পরিবর্তন করে পুনর্বিতরণ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৬টি পরিবারের মধ্যে গরু বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়। তবে বিতরণের সময় ১২টি গরুর ওজন কম থাকায় সেগুলো সরিয়ে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান, পরবর্তীতে নতুন গরু এনে পুনরায় বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় ৯৬টি পরিবারের তালিকা করা হয়েছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) সকালে প্রথম দফায় ৪৬টি পরিবারে গরু বিতরণ করা হয়।

- Advertisement -

দরপত্র অনুযায়ী সরবরাহকারী প্রতিষ্ঠান ‘জেন টেক ইন্টারন্যাশনাল লিমিটেড’ নির্ধারিত ওজনের গরু দেওয়ার কথা থাকলেও বিতরণের সময় ১২টি গরুর ওজন কম ধরা পড়ে। বিষয়টি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমানের নজরে এলে তিনি আপত্তি জানান। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই গরুগুলো পরিবর্তন করে নতুন গরু সরবরাহ করে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ওমর ফারুক বলেন, “আমরা খামার থেকে নির্ধারিত ওজনের গরু সংগ্রহ করেছি। তবে ভুলবশত কিছু গরুর ওজন কম ছিল, যা পরে সংশোধন করে সঠিক ওজনের গরু বিতরণ করা হয়েছে।”

- Advertisement -
মঙ্গলবার সকালে গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশীক খান। ছবি : অন্বেষণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশীক খান। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ, সুবিধাভোগী পরিবার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

গরু বিতরণে সঠিক ওজন নিশ্চিত করায় সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, সরকারি প্রকল্পে অনিয়ম রোধে এমন কঠোর তদারকি প্রশংসনীয় উদ্যোগ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শনিবার...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৩০ মে)...

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কঠিন: মির্জা ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মকে পথ দেখাবে: রাষ্ট্রপতি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম ও রাষ্ট্র পরিচালনার দর্শন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে...

শহীদ জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু...