কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু
কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতার নেতৃত্বে সংঘটিত হামলায় বিএনপির স্থানীয় এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম রহিম উদ্দিন সিকদার (৫৫)। তিনি ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) জুলাই সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন । এর আগে গত (১৩ জুলাই) রাতে তিনি হামলার শিকার হন।
নিহতের বড় ভাই ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান জানান, ফাতেরঘোনা ইউনিট জামায়াতের সভাপতি আব্দুল আল নোমান, তার জামাতা মিজান, মুজিব, এনামসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে এই হামলায় জড়িত।
তিনি বলেন, “আমার ভাই রহিম উদ্দিন এবং আমরা কয়েকজন জমি নিয়ে পুরোনো বিরোধে ভুগছিলাম। রবিবার রাতে রহিম উদ্দিন ও আমার ভাইদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।” রাতেই আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রহিম উদ্দিনকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহম্মেদ উজ্জল সামাজিক মাধ্যমে লেখেন, “ফাতেরঘোনা জামায়াত সভাপতির হাতে আমাদের প্রিয় সহকর্মী, সাবেক যুবদল নেতা রহিম উদ্দিন সিকদার নিহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস জানিয়েছেন, “এই ঘটনায় মিজানুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫
কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার
নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু
আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ
কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
কক্সবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, নারী আটক
প্রেমিকাকে ভিডিও কলে রেখে শিক্ষার্থীর আত্মহত্যা
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন