গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই: জামায়াত আমির
এক সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. মো: শফিকুর রহমান বলেন, গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিগত ১৫ বছরের আওয়ামী লীগ শাসনামলে রাষ্ট্রের কোনও নাগরিকই জুলুম ও লুটপাটের বাইরে ছিলো না। হাজার হাজার মানুষের, মা-বোনদের ও শিশুর কান্নার রোল আল্লাহর দারবারে পৌঁছে গেছে। যার ফলে দেশের ছাত্র-জনতার মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটিতে জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর আয়োজিত রুকন সমাবেশে এসব কথা বলেছেন তিনি।
জামায়াতের আমির বলেছেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ যেসকল জায়গা আগের সরকার ধ্বংস করে গেছে, ওই সকল জায়গায় সংস্কার করে তারা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগনের নির্বাচিত প্রতিনিধির হাতে সকল ক্ষমতা দিয়ে তারা নিজ জায়গায় ফিরে যাবেন। সেজন্য এ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে এই সরকারকে এবং পরবর্তীতে নির্বাচনেরও রোডম্যাপ ঘোষণা করতে হবে।
আ. লীগকে ইঙ্গিত করে তিনি আরো বলেছেন, যারা নিজ দেশের জনগণের ওপর গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যাকারীদের জনগণের মাঠে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকতে পারে না। এসময় তিনি বিডিআর বিদ্রোহ এবং জামায়াতের নেতাদের হত্যাকারীদের আইনের আওতায় আনার আহ্বানও জানিয়েছেন।
জামায়াত ইসলামীর খুলনা মহানগরী আমীর অধ্যাপক মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে জামায়াতের সেক্রেটারী জেনারেল মো: মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন