অন্বেষণ ডেস্ক :

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

গোপালগঞ্জে নিখোঁজের ৩ দিন পর একটি বিল থেকে মো: রাজ সিকদার (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুর গ্রামের মো: ফারুক সিকদারের ছেলে মো: রাজ সিকদার। রাজ ও তার পরিবারের লোকজন ঢাকায় বসবাস করেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনিচুর রহমান বলেন, গত ৩ দিন আগে সদর উপজেলার কাজুলিয়া এলাকায় রাজ সিকদার তার খালু মো: মঞ্জুর দাড়িয়ার বাড়িতে বেড়াতে যায়।

পরে খালাতো ভাই শহীদের সাথে বিলে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় বিলের পানিতে রাজ সিকদারের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

তিনি আরও বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর আসল কারণ জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ-দর্শকের কাছে যিনি ‘কাবিলা’ নামেই বেশি পরিচিত, তার জীবনের পেছনে লুকিয়ে আছে কঠিন সংগ্রাম আর বারবার ব্যর্থতার গল্প।...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

জনপ্রিয়

অপরাধ

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য প্রার্থীকে আটক করেছে পুলিশ। আহত পুলিশ...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পাম্প মালিকরা। এতে জ্বালানি সরবরাহে অচলাবস্থার...

পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা, সাবেক এমপি প্রার্থী আটক

জামালপুরে দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে এক পুলিশ সদস্যকে প্রাইভেটকারচাপা দেওয়ার অভিযোগে এক আইনজীবী ও সাবেক সংসদ সদস্য...

অনলাইন ক্লাস চালু করা হতে পারে আত্মঘাতী: মিয়া গোলাম পরওয়ার

দেশের মহানগরগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর...

সিলেটে অনির্দিষ্টকালের জন্য সব পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা

‘অযৌক্তিক জরিমানা’ ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন...

দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমের পর রাতভর কালবৈশাখী ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘের আনাগোনা। এমন...

গণভোট সংস্কার ইস্যুতে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

গণভোট সংস্কার প্রস্তাব ও পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ...

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ থেকে প্রায় ২৩৪...