চট্টগ্রাম মহানগরীর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
স্থানীয় সূত্রে জনা গেছে, এ অগ্নিকাণ্ডে ওই বস্তির বেশ কয়েকটি কাঁচাঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসব বাড়ির অনেক বাসিন্দা এখনো ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ফেরেননি। অর্থাৎ বন্ধ অবস্থায় ঘরের সকল মালামাল পুড়ে গেছে অনেকের। আর যারা আছেন চোখের সামনে নিজের বসতবাড়ি পুড়তে দেখে বিলাপ করছেন।
চট্টগ্রাম মহানগরীর একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলটি নদীর পাশে হওয়ায় বাতাসের বেগ রয়েছে। একারণে আগুন যেমন দ্রুত ছড়িয়ে পড়ছে, তেমনি নিয়ন্ত্রণ করতেও হিমশিম খেতে হচ্ছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বোয়ালখালীতে নারী এনজিও কর্মীর মরদেহ উদ্ধার
চট্রগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে উত্তেজনা, যা বললেন সেনা কর্মকর্তা
লোহাগাড়ায় পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
পেটে ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ছাত্রলীগ নেতাকে হত্যা
প্রিয় শখের সেই পুরুষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত অন্তত ১৪
ঈদের ছুটিতে বাড়িতে এসে বজ্রপাতে প্রাণ গেল কলেজ ছাত্রের
চট্টগ্রাম নগরীতে নেশা কেনার টাকা না দেয়ায় মা’কে কুপিয়ে হত্যা
চট্টগ্রামে বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতি, ১২ ডাকাত গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়ালখালীতে ৭৫ বছর বয়সী বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন