শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ও সফল উদ্যোক্তাদের সম্মাননা

“উন্নত সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে র্যালি, আলোচনা সভা, সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও ঋণ বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র্যালিতে সহকারী কমিশনার (ভূমি) মো: মাহমুদুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নেন। পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রুহুল আমিন।
ইফতেখার আলম ফরহাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাঈম হোসাইন, শেরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. আরিফুল ইসলাম, সমিতির সাবেক সভাপতি নবাব আলী মাস্টার, পরিচালক আব্দুল লতিফ এবং সফল সদস্য আয়েশা সিদ্দিকী ও খলিলুর রহমান।অনুষ্ঠানে গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্যোক্তা ও ম্যানেজারদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন, শ্রেষ্ঠ উদ্যোক্তা মোছা. আয়শা সিদ্দিকা, শ্রেষ্ঠ উদ্যোক্তা মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ ম্যানেজার মোছা. আয়েশা খাতুন, শ্রেষ্ঠ দলের ম্যানেজার অলেছা বেগম এবং শ্রেষ্ঠ ম্যানেজার মো. আব্দুর রহমান। অতিথিরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিআরডিবির সুফলভোগী সদস্যদের মাঝে সহজ শর্তে ঋণ বিতরণ এবং পরিবেশ রক্ষায় বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

কলকাতায় আগুনে সপরিবারে প্রাণে বাঁচলেন শেরপুরের অসিম কুন্ডু

স্থায়ী সাব-রেজিস্ট্রারের দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুরে বিষাক্ত আইসক্রিম কারখানায় ১ লাখ টাকা জরিমানা

৩৬ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোই ভরসা ২৬ পরিবারের

ময়লার স্তূপে জিম্মি দেড়শ বছরের প্রাচীন শেরপুর

শেরপুরে মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল হোটেল কর্মীর

বিনোদনের নতুন কেন্দ্র শেরপুরের বোয়ালকান্দি


