চিকিৎসকদের ওপর হামলা নিয়ে সারজিসের কঠোর বার্তা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম। রবিবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক ভিডিওবার্তা দেন তিনি।
ভিডিওবার্তায় সারজিস বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যে বা যারা তাদের ওপর হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে।
তিনি আরো বলেন, যদি কোনো রোগীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকেন, তাহলে তদন্তসাপেক্ষে তারও বিচার করা হতে হবে।
হুঁশিয়ারি উচ্চারণ করে এ সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এই স্পর্ধা কখনো মেনে নেওয়া যায় না। সব চক্রান্তের বিরুদ্ধে ছাত্র-জনতা সোচ্চার রয়েছে।
জানা যায়, শনিবার (৩১ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দীপ্ত নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী চিকিৎসাসেবায় অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ এনে চিকিৎসকদের ওপর হামলা করেন বেশকিছু শিক্ষার্থী।
এর প্রতিবাদ জানিয়ে রাত থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা বন্ধ রাখেন চিকিৎসকরা। আর রবিবার দুপুরে দেশের সকল সরকারি-বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন তারা।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন