জয়দেবপুরে অভিযোগ জানাতে এসে ধরা পড়লেন ভুয়া নারী পুলিশ

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (১০০% অরিজিনাল) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

বিশেষ সংবাদ

বোরকার নিচে পুলিশের পোশাক পরে গাজীপুরের জয়দেবপুর থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃত নারীর নাম তানিয়া (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবু তালেব। বৃহস্পতিবার (০৩ জুলাই) রাতে এই ঘটনা ঘটেছে।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে জয়দেবপুর থানায় ‘পাওনা টাকার বিষয়ে অভিযোগ’ জানাতে আসেন তানিয়া। কিন্তু থানায় ঢোকার পরেই তাঁর আচরণে সন্দেহ হয় কর্তব্যরত ডিউটি অফিসারের।

- Advertisement -

তানিয়া তখন নিজেকে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। পুলিশের পোশাক পরা ওই নারী এক কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করলে সন্দেহ আরও বেড়ে যায়।

এরপর একজন নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। তখনই বেরিয়ে আসে আসল সত্য, তানিয়া আদতে পুলিশের কেউ নন।

- Advertisement -

পুলিশ জানিয়েছে, তানিয়ার কাছ থেকে পুলিশের একটি ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যে গাজীপুরে তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় পুলিশের আরো কিছু পোশাক ও সরঞ্জাম।

স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, তানিয়া আগেও পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছেন। তিনি এসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতেও পোস্ট করতেন।

- Advertisement -

এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাঁকে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন,“তাঁর উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কীভাবে পেলেন বা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৮ জুন) বিকেলে সচিবালয়ে মাধ্যমিক ও...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে মাঠপর্যায়ে দায়িত্বশীল কাজকে আরও উৎসাহিত করা...

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনে নতুন শিক্ষাক্রমে নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার...

নওগাঁয় আম পাড়াকে কেন্দ্র করে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় শিশুদের আম পাড়াকে কেন্দ্র করে শুরু হওয়া একটি বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে।...

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে...

১৫ জুন থেকে মিলবে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। ঘোষিত...

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার...