ডিম ও সবজিতে স্বস্তি ফিরলেও বেড়েছে তেল, মাছ ও মুরগির দাম

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ বাড়ায় গত সপ্তাহের ব্যবধানে ডিম ও শাক-সবজির দাম কমতে শুরু করেছে। তবে বাজারে এখনো উত্তাপ ছড়াচ্ছে মুরগি ও মাছের দাম। এতে ডিম ও সবজির স্বস্তি সাধারণ ভোক্তাদের কাছে অনেকটাই ফিকে হয়ে যাচ্ছে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজার এবং কেরানীগঞ্জের আগানগর বাজারসহ বেশকটি বাজার সরেজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ১২০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা,পটোল ৫০ থেকে ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, কহি ৬০ টাকা, লতি ৮০ টাকা, ধুন্দুল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি টমেটো ১৮০ টাকা, গাজর ১০০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, শিম ১৪০ থেকে ১৬০ টাকা, পেঁপে ২০ থেকে ৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

এছাড়া, প্রতি কেজি ধনেপাতা ১২০ থেকে ১৪০ টাকা ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর মানভেদে প্রতি পিস বাঁধাকপি ৬০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৬০ টাকা এবং লাউয়ের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা।

বর্তমানে শাকের বাজারও নিম্নমুখীর দিকে। পুঁইশাকের আঁটি ৩০ টাকা, লাল শাক ২০ থেকে ২৫ টাকা, কলমিশাক ১৫ থেকে ২০ টাকা, পাটশাক ১৫ টাকা, মুলাশাক ২০ টাকা, ডাঁটাশাক ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা ও পালংশাক বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

কমেছে কাঁচা মরিচের দামও। খুচরা পর্যায়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, আর পাইকারিতে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা দরে।

প্রতি ডজন মুরগির লাল ডিম খুচরা পর্যায়ে ১৪৪ থেকে ১৪৫ টাকা এবং সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪৪ টাকায়। এতে প্রতি পিস ডিমের মূল্য পড়ছে ১২ টাকা। আর প্রতি ডজন দেশি মুরগির ডিম ২৪০ থেকে ২৫০ টাকা ও হাঁসের ডিম বিক্রি হচ্ছে ২৪০ টাকায়।

এদিকে, বাজারে আগের বাড়তি দামেই মাছ বিক্রি হচ্ছে। প্রতি কেজি কাতল ৪০০-৪৮০ টাকা, রুই ৩৮০-৪৫০ টাকা, চাষের মাগুর ৫০০ টাকা, চাষের শিং ৫৫০ টাকা, চাষের কৈ ২২০-২৫০ টাকা, টেংরা ৫৫০-৭০০ টাকা, কোরাল ৭০০-৭৫০ টাকা, তেলাপিয়া ১৭০-২২০ টাকা ও চাষের পাঙাশ ১৮০-২৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে গিয়ে হয়েছে ৩০০-৩২০ টাকা। আর লাল লেয়ার ২৮০ থেকে ৩০০ টাকা ও সাদা লেয়ার বিক্রি হচ্ছে ২৬০ টাকায়। জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়।

তবে অপরিবর্তিত রয়েছে খাসি ও গরুর মাংসের দাম। প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকায়। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার এক জঘন্য ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে বারইয়ারহাট কলেজ কেন্দ্র থেকে বিজ্ঞান পরীক্ষা...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির সরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আকস্মিকভাবে মহাসড়ক এবং সেতুতে অবস্থান...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, শরীরে ৫১ সেলাই

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করার এক জঘন্য ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) দুপুরে...

সিরাজগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল

অন্বেষণ ডেস্ক : রোববার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও ব্রাহ্মণবাড়ির সরাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক...

১৬ বছরের অপেক্ষার পর পাওয়া সন্তানকে কেড়ে নিল হাম

অন্বেষণ ডেস্ক : কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৭ মাসের শিশু সাজিদের, যাকে বাঁচাতে গত কয়েক দিনে...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ...