ড. ইউনূসকে পদ্মায় চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পদ্মা সেতু থেকে টুস করে ফেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও নদীতে চুবিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগরীর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল চট্টগ্রাম মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট মো: জুয়েলের আদালতে এ মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মো: রেজাউল ইসলাম জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তীকলীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে শেখ হাসিনাকে একমাত্র আসামি করে এ মামলার আবেদন করা হয়।

মামলার বাদীর জবানবন্দি নিয়ে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) চট্টগ্রাম মেট্রো পলিটন ইউনিটকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ মে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সাথে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টা করায় ড. ইউনূসকে পদ্মা নদীতে দুটো চুবানি দিয়ে সেতুর ওপর তোলা উচিত বলে মন্তব্য করেছিলেন।

এ সব মন্তব্যের মাধ্যমে বিষোদগার করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন হাসিনা।

তিনি প্রকাশ্যে খালেদা জিয়া ও ড. ইউনূসকে হত্যার হুমকি দিয়ে এবং ষড়যন্ত্র করে হত্যার জন্য প্ররোচনা দিয়ে আ. লীগ ও এর অঙ্গসংগঠন তথা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন।

এ বিষয়ে মামলার বাদী চট্টগ্রাম নগরীর ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ প্রিয় পাল জানান, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে এই বিষোদগার ও তাদের পদ্মা নদীতে ফেলে দেয়ার হুমকির সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরি, কোটি টাকার মালামাল লুট

রাজধানীর মিরপুর এলাকায় চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন পূর্ব মনিপুরের ফ্ল্যাটের গ্রিল কেটে...

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

জনপ্রিয়

অপরাধ

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের ডিজে হাইস্কুল মাঠে অস্থায়ী ঈদগাহ ময়দানে...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে দিনভর ব্যস্ত সময় পার করছেন দুই...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় দুই দেশের জনগণের মধ্যে সহযোগিতা ও...

উৎসবমুখর পরিবেশে শেরপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় পৌর শহরের...

কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত রাজধানীর পরিচ্ছন্নতাকর্মীরা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় একদিকে চলছে পশু কোরবানির ধর্মীয় আনুষ্ঠানিকতা, অন্যদিকে নগরজুড়ে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে...

ঈদুল আজহায় তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায়...

কুরবানি থেকে রক্ষা পেল ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ, রাখা হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়

আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় আসা বিরল প্রজাতির ‘অ্যালবিনো’ মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-এর কুরবানি স্থগিত করেছে সরকার। কেরানীগঞ্জ থেকে মহিষটি উদ্ধার...

ঈদের আনন্দ নিয়ে বাড়ি ফেরা হলো না রবিউলের

পটুয়াখালীর মির্জাগঞ্জের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামের ছোট্ট একটি টিনের ঘরে...

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে পবিত্র...