দেশে পিআর পদ্ধতি চালু হলে স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী

বিশেষ সংবাদ

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি বলেন, এই পদ্ধতি দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব আয়োজিত স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি

রিজভী বলেন, “পিআর চালু হলে স্থানীয়ভাবে জনপ্রিয় নেতারা মনোনয়ন থেকে বাদ পড়বেন। কেন্দ্র থেকে তালিকা করে যাঁদের মনোনয়ন দেওয়া হবে, তাঁরা মাঠের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবেন না। এতে রাজনীতি আরও এককেন্দ্রিক ও কর্তৃত্ববাদী হয়ে উঠবে।”

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গণতন্ত্রের পক্ষে থেকে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। সাধারণ মানুষ যেন আমাদের কোনো আচরণে কষ্ট না পান, সেটি মাথায় রাখতে হবে। দখলবাজি বা চাঁদাবাজির মতো নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যেন বিএনপির কেউ জড়িত না থাকে।”

দীর্ঘ আন্দোলন ও দমন-পীড়নের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “গত ১৬ বছর বিএনপি নেতাকর্মীরা দুঃসহ সময় পার করেছেন। কোনো তরুণ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। অনেকের লাশ ভেসে উঠেছে তিস্তা, পদ্মা বা বুড়িগঙ্গার পাড়ে। কেউ শেখ হাসিনার করাল গ্রাস থেকে নিস্তার পায়নি।”

তিনি শহীদ আবু সাঈদের আত্মত্যাগের প্রসঙ্গ তুলে বলেন, “তাঁর বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়া আন্দোলনের পেছনে শক্তি জুগিয়েছিল। তাঁর মতো সাহসী তরুণদের কারণেই গণতন্ত্রের জন্য সংগ্রাম গতি পেয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর মেডিকেল কলেজের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকার, রংপুর ড্যাব মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ, ডা. এবিএম মারুফহাসান, ডা. আব্দুর রাজ্জাক রুবেল, ডা. খালেকুজ্জামান ও ডা. মো. হাসান আলী প্রমুখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতার বিরুদ্ধে। গত...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন।...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা...