শেরপুরে চীনফেরত যুবক আটক, ৫৪ ধারায় আদালতে প্রেরণ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে

আটক যুবকের নাম আবুল বাশার বিদ্যুৎ (২৮)। তিনি পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতা আবদুল লতিফ। বাশার সম্প্রতি চীন থেকে এমবিবিএস শেষ করে দেশে ফিরেছেন বলে তার পরিবার জানিয়েছে।

শেরপুর থানা পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় লোকজন আবুল বাশারকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

পরদিন বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়ার আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, আটককৃত আবুল বাশারকে থানার মাধ্যমে রাত পৌনে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

এদিকে, আটক আবুল বাশারের স্ত্রী মোছা. হুমায়রা হাফসা বলেন, “আমার স্বামী চীনে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করে। গত ২২ জুন আমরা দু’জনেই ছুটিতে দেশে এসেছি। তাকে রাজনৈতিকভাবে হেনস্তা ও একটি দলের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।”

এ বিষয়ে শেরপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, “আবুল বাশারের বিদেশ গমন ও অবস্থানের তথ্য যাচাই চলছে। প্রাথমিক তদন্তের স্বার্থে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

কারিনার মৃত্যুতে নিজের মেয়েকে হারানোর কষ্ট পাচ্ছেন ওমর সানী

অন্বেষণ ডেস্ক : শনিবার (১৬ মে) প্রখ্যাত চিত্রনায়ক ওমর সানী তার দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে কারিনা কায়সারের অকাল মৃত্যুতে...

জনপ্রিয়

অপরাধ

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় হামের...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।রোববার (১৭...

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন...

দায়িত্ব নেওয়ার সময় হামের টিকা মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হামের বর্তমান পরিস্থিতির পেছনে টিকার ঘাটতিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি...

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হয়রানি না করার নির্দেশ

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে নির্দিষ্ট কোনো মামলায় আসামি না করে গ্রেফতার দেখানো বা হয়রানি...

ড. ইউনূসসহ ২৪ উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

হামের টিকাদান কর্মসূচি বন্ধের সিদ্ধান্তকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা...

আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ১০...

ডুয়েটে ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত একাধিক

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে...