মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

দেশে ফিরেই গুলশানের পুরোনো বাড়িতে উঠবেন তারেক রহমান

বিশেষ সংবাদ

দেশে ফিরে রাজধানীর গুলশান-২–এর ১৯৬ নম্বর বাড়িতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাড়িটি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বেগম খালেদা জিয়ার নামে বরাদ্দ দিয়েছিল তৎকালীন সরকার।

দলীয় নেতারা জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান। সপরিবারে উঠবেন মায়ের নামে বরাদ্দ পাওয়া এই বাড়িতে।

চলতি বছরের ৪ জুন এই বাড়ির নামজারি সম্পন্ন করে খালেদা জিয়ার হাতে কাগজ তুলে দেয় সরকার। এরপর থেকেই বাড়িটি বসবাসের উপযোগী করতে জোরেশোরে চলেছে সংস্কার কাজ। দলীয় সূত্র বলছে, বাড়ির ভেতরে তিনটি বেডরুম, ড্রয়িং ও ডাইনিং, লিভিং রুম, সুইমিংপুল ও বাগান রয়েছে। ছিমছাম নকশার সাদা রঙের একতলা এই বাড়িটি ঘিরে রয়েছে ছায়া-ঘেরা গাছপালা ও সবুজ প্রাকৃতিক পরিবেশ।

ভবনটির নিরাপত্তায় রয়েছেন ১০ জন পুলিশ সদস্য। ইতোমধ্য লন্ডনে অবস্থানরত তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বাড়িটি সরেজমিনে ঘুরে দেখে গেছেন।

বাড়িটি বেগম জিয়ার বর্তমান বাসা ফিরোজার একেবারে পাশেই। গুলশান ক্যান্টনমেন্ট ঘেঁষা এ বাড়িটিও তাঁর নামে আগে থেকেই বরাদ্দ ছিল।

প্রসঙ্গত, ১৯৮২ সালে এরশাদ সরকার বেগম জিয়ার নামে আরেকটি বাড়ি বরাদ্দ দেয় রাজধানীর ক্যান্টনমেন্টের মঈনুল রোডে। ২০১০ সালে আদালতের নির্দেশে সে বাড়ি থেকে তাঁকে উচ্ছেদ করা হয়। এরপর কিছুদিন ভাইয়ের বাসায় অবস্থান করে ২০১২ সালের ২১ এপ্রিল গুলশানের ফিরোজা বাড়িতে ওঠেন সাবেক প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কাজ করবেন না অরিজিৎ সিং

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ হাতে নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। ভারতের প্রজাতন্ত্র দিবসে...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী তারেক...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস...

তরুণদের হাতে নতুন বাংলাদেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তরুণদের সঙ্গে...

বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬...

দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস...

তরুণদের হাতে নতুন বাংলাদেশ তুলে দিতে চাই: জামায়াত আমির

জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ তুলে দিতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

শেরপুরে আদালতের স্থিতিবস্থা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়া এলাকায় আদালতের নিষেধাজ্ঞা (স্থিতিবস্থা) অমান্য করে পৈত্রিক সম্পত্তি দখল ও ঘর নির্মাণের অভিযোগ...

চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক

মার্কিন ধনকুবের ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশ গবেষণা সংস্থা...

মঙ্গলবার রাত থেকে ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটগ্রহণের...