অন্বেষণ ডেস্ক :

নওগাঁয় ট্রাক্টরের বদলে ঘোড়া দিয়ে জমি চাষ

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নওগাঁয় ট্রাক্টরের বদলে ঘোড়া দিয়ে জমি চাষ করছেন এক কৃষক। এ এক বিরল ঘটনা। প্রাচীনকাল ধরে মালপত্র বহনে ঘোড়া ব্যবহৃত হলেও কালের পরিক্রমায় আজ তা বিলুপ্তির পথে।

যান্ত্রিক ট্রাক্টরের এ যুগে গরুর হাল ঠিকমতো দেখা যায় না। আর সেখানে নওগাঁয় ট্রাক্টরের বদলে ঘোড়া দিয়ে ধানের জমিতে চাষ করছেন মো: রবিউল ইসলাম নামে একজন কৃষক। রবিউল নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের করমজাই গ্রামের বাসিন্দা।

শনিবার (২০ জানুয়ারি) উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর গ্রামে এক কৃষি জমিতে ঘোড়া দিয়ে হাল চাষ করতে দেখা গেছে রবিউল ইসলামকে। জীবিকার নির্বাহের জন্য ঘোড়া দিয়ে হাল চাষের লক্ষ্য নিয়েই ৫ বছর আগে ১৪ হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনেছিলেন তিনি।

এক বিঘা জমিতে ঘোড়া দিয়ে মই দিতে তিনি খরচ নেন ২০০ টাকা। দিনে প্রায় ৫/৬ বিঘা জমি ঘোড়া দিয়ে মই দিতে পারেন। রবিউল এভাবেই দিনে ১০০০-১২০০ টাকা রোজগার করেন ঘোড়া থেকে। এর পাশাপাশি বিভিন্ন সময় অন্যান্য শাক-সবজির বীজতলা তৈরিতেও ঘোড়াকে কাজে লাগান। এই ঘোড়া দিয়েই চলে রবিউলের পরিবারের ৫ সদস্যের সংসার।

রবিউল জানান, ঘোড়া দিয়ে কৃষি জমিতে মই দিলে জমি ভালো ভাবে সমান হয়। এতে করে ফলনও অনেক ভালো হয়। সেজন্য ঘোড়া দিয়ে মই দেওয়ার প্রতি কৃষকদের বেশি আগ্রহ। আজ থেকে প্রায় ৫ বছর আগে আমি এই ঘোড়াটি কিনেছিলাম কৃষি কাজে সাহায্য পাবো সেই আশায়। এখন এই ঘোড়াই আমার জীবিকা নির্বাহ অনেকটা সহজ করে দিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...