নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু

বিশেষ সংবাদ

নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে শাহাদাত হোসেন (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রাজাপুর দরগাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন নিয়ামতপুর উপজেলার রাজাপুর দরগাপাড়া গ্রামের মৃত মো: বজরুক আলীর ছেলে। তিনি বালাতৈড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও রাজাপুর দরগাপাড়া গ্রামের জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

জানা যায়, শুক্রবার (২৬ এপ্রিল) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোক করেন শাহাদাত হোসেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করলে পথেই তার মৃত্যু হয়।

নওগাঁর নিয়ামতপুরে তীব্র তাপদাহে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব উল আলম জানান, প্রাথমিক অবস্থায় শাহাদাত হোসেনের স্ট্রোকের লক্ষণ পাওয়া যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে রাজশাহী মেডিকেলে নেওয়ার প্রস্তুতি মধ্যেই তাঁর মৃত্যু হয়

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপোতে।ডিপোর সহকারী ইনচার্জ...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং প্রু জেরী। তিনি নিজে উপস্থিত থেকে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর বয়সী জিহাদ নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর বয়সী জিহাদ নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে।...

টানা ৭ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণের বাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। অল্প সময়ের ব্যবধানে টানা সাতবার স্বর্ণের দাম কমানো হয়েছে। এই সাত...

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের এক সরকারি অনুষ্ঠানে...

বিমানবন্দর থেকে কিডনি বিক্রি চক্রের সদস্য আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক কিডনি বিক্রি চক্রের এক...