নেশা-জুয়ার টাকা না পেয়ে মায়ের মাথায় লোহার পাইপের আঘাত ছেলের

বিশেষ সংবাদ

নরসিংদীর মাধবদীতে নেশা ও জুয়ার টাকা না পেয়ে আয়েশা বেগম (৬৫) নামের এক মায়ের মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করেছেন তাঁর ছেলে ওমর ফারুক (২৫)।

ঘটনাটি ঘটেছে রোববার (২৩ জুন) সন্ধ্যায় পাইকারচর ইউনিয়নের একটি বাড়িতে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগী মা আয়েশা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন

থানা সূত্রে জানা গেছে, ওমর ফারুক দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ায় আসক্ত। একপর্যায়ে তিনি নিজের মা-বাবার কাছ থেকে একাধিকবার টাকা নিয়েছেন। গত ছয় মাসে তিনি আরও আগ্রাসী হয়ে উঠেছেন বলে পরিবারের দাবি। রোববার সন্ধ্যায় মা আয়েশা বেগমের কাছে টাকা দাবি করেন ফারুক। মা রাজি না হলে তিনি প্রথমে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন, পরে লোহার পাইপ দিয়ে মায়ের মাথায় উপর্যুপরি আঘাত করেন।

ঘটনার পরপরই পরিবারের অন্য সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়।

ভুক্তভোগী মা আয়েশা বেগম বলেন, “গত ছয় মাস ধরে সে (ওমর ফারুক) প্রায়ই টাকার জন্য ঘরে অশান্তি করে। এবার তো আমাকে খুনই করতে চেয়েছিল।”

আয়েশা বেগমের ছোট ছেলে আলী হোসেন জানান, “ভাই দীর্ঘ আট-দশ বছর ধরে নেশা আর জুয়ার সঙ্গে জড়িত। এ পর্যন্ত আমরা তাকে প্রায় ১০ লাখ টাকা দিয়েছি। বহুবার গ্রাম্য সালিস হয়েছে, কেউই ফেরাতে পারেনি। সে সুযোগ পেলেই হামলা চালায়।”

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “বৃদ্ধা মায়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...