শেরপুরে

পৌরসভার উচ্ছেদ অভিযান আটকালো আদালতের নিষেধাজ্ঞায়!

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর পৌর শহরের ধুনট মোড় ট্রাক টার্মিনাল সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা জারি করেছিল পৌর প্রশাসন। তবে নির্ধারিত সময়সীমা পার হলেও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী জজ আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞার কারণে পৌরসভার অভিযান স্থগিত রয়েছে, ফলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ এখন অনিশ্চিত।

পৌরসভা সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারির জরিপে সিএস দাগ নং ২৪১৭-এর নির্দিষ্ট অংশে পৌর বিধি লঙ্ঘন করে ৫ ফুট জায়গা ফাঁকা না রেখে স্থাপনা গড়ে তোলা হয়েছে। ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নোটিশ ইস্যু করে ৭ দিনের মধ্যে স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

ছবি : সংগৃহীত।

ট্রাক টার্মিনাল সংলগ্ন স্থাপনার মালিক মৃত শফিকুল ইসলাম তারুর দুই মেয়ে মোছা: শারমিন আকতার তানি ও তাসমিয়া তন্ময় আকতার তিথীর নামে এই নোটিশ দেওয়া হয়। তবে ২৭ ফেব্রুয়ারি আদালতের নিষেধাজ্ঞার ফলে উচ্ছেদ অভিযান থমকে গেছে।

স্থানীয় চেইন মাস্টার মো: সুজাউদৌলা সহ একাধিক শ্রমিক বলেন, “আমাদের টার্মিনালের জায়গা আশপাশে দখল হয়ে গেছে। এখানে একটি যাত্রী ছাউনি খুবই প্রয়োজন। আমরা চাই পৌরসভার উদ্যোগে সব অবৈধ দখলকৃত জায়গা মুক্ত করে যাত্রীদের জন্য উপযোগী ব্যবস্থা করা হোক।”

তবে এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে স্থাপনার মালিকদের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে শেরপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, আইনি জটিলতা কাটিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পৌর বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়ে পৌর প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের দিন বিকেলে ক্রেতাদের ভিড়ে মুখর শপিংমলে...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর থেকে তিনি তীব্র অর্থনৈতিক কষ্টের মুখোমুখি...

রোহিঙ্গা ও বাংলাদেশিদের চিহ্নিতকরণ, পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে আটককেন্দ্র

কথিত অবৈধ বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাদের আটকে রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে আটককেন্দ্র বা 'হোল্ডিং সেন্টার' নির্মাণের নির্দেশিকা জারি করেছে...

বসুন্ধরা সিটি শপিংমলে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ছয় তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঈদের আগের...

সংসার চালাতে সপ্তাহে তিন দিন রোগী দেখছেন সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুরের হাকিমপুরে এক জনাকীর্ণ সরকারি অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বুধবার জানান যে মন্ত্রী হওয়ার পর...

স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

সামাজিক যোগাযোগমাধ্যমে অতি সম্প্রতি ব্যাপক সাড়া জাগানো বিরল অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত আসন্ন কোরবানি...

চাঁদাবাজি এনসিপির প্রধান আয়ের উৎস: রাশেদ খান

জাতীয় নাগরিক পার্টির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার...