বগুড়ায়

প্রেমিককে অপহরণের চেষ্টা, ভুয়া ডিবিসহ প্রেমিকা গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শিবগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে প্রেমিককে অপহরণের চেষ্টার সময় ভুয়া গোয়েন্দা পুলিশের সদস্যসহ (ডিবি) কথিত প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর সদর থানা এলাকার শুরি বলতর গ্রামের মৃত শাফি উদ্দিনের মেয়ে সুমি আক্তার (২৬) ও শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বতপুর নন্দীপুর গ্রামের আমজান হোসেনের ছেলে রবিউল ইসলাম ডপিন।

জানা যায়, দিনাজপুরের সুমি আক্তার (২৬) বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ি রাজাপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুমি ফোন করে প্রেমিক আমিনুরকে দেখা করার কথা বলে মহাবালায় ডেকে নেন।

দেখা করার একপর্যায়ে সুমির কথামতো ওই স্থানে আগে থেকেই ওত পেতে ছিল রবিউল ইসলাম। এসময় তিনি ওয়্যারলেস বের করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার কথা বলে আমিনুরকে থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। ওই সময় আমিনুরের কাছ থেকে নগদ দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে জোর করে তাকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়ার সময় আমিনুর চিৎকার করলে স্থানীয় লোকজন রবিউল ও সুমিকে আটক করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিাসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় আমিনুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...