প্রেমিক-প্রেমিকার গোপন ভিডিও ধারণ, মা-ছেলেসহ আটক ৪

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

পাবনার ঈশ্বরদীতে প্রেমিক-প্রেমিকাকে রুম ভাড়া দিয়ে তাদের অনৈতিক কাজের ভিডিও মোবাইফোনে ধারণ করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অবিযোগে মা, ছেলেসহ ৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গাড়ি সরবরাহকারী মেসার্স আশিক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আতিকুর রহমান আতিকের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাবনা আইনজীবী সহকারী ঈশ্বরদী শহরের পিয়ারপুরের মৃত শহীদুল ইসলাম ওরফে শহিদুল মহরির স্ত্রী মোছা: রেবেকা সুলতানা (৩৮), তার ছেলে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম রাতুল (২০), পাবনা শহরের মধ্য অরনখোলা আলহাজ ক্যাম্প এলাকার মৃত মো: আলীর ছেলে মো: মিজানুর রহমান (২৫) ও সদর উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকার মৃত রানা প্রামাণিকের ছেলে মো: সজিব হোসেন (২০)।

ভুক্তভোগী মো: রুহুল আমিন (৩৮) বলেন, দীর্ঘদিন ধরে তার সঙ্গে এক নারীর পরকীয়া প্রেম চলছিল। গত শনিবার দুপুরে প্রেমিকার সঙ্গে রেবেকার ভাড়া বাড়িতে যান তিনি। সেখানে নগত ২ হাজার টাকা দিয়ে ২ ঘণ্টার জন্য একটি রুম ভাড়া নেন তিনি। এসময় তাদের গোপন মূহুর্তের দৃশ্য রেবেকা ও তার ছেলেসহ কয়েকজন মোবাইলফোনে ভিডিও ধারণ করেন। ওই ভিডিও দেখিয়ে তাদেরকে আটকে রেখে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন অভিযুক্ত আসামিরা।

তিনি আরও বলেন, ঘটনাটি মোবাইলে ফোনে তার এক শুভাকাঙ্ক্ষীকে জানান। পরে ভুক্তভোগীর বড় ভাই মকছেদ আলী এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই বাড়ি থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

বাড়ির মালিক ব্যবসায়ী আতিকুর রহমান আতিক জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। তার বাড়ির তিনতলা ভাড়া নিয়ে রেবেকা বিগত তিন মাস ধরে অনৈতিক কাজ চালিয়ে আসছিলেন। গত শনিবার রাতে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ জানান, আসামিরা দীর্ঘদিন যাবৎ পাবনা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসাসহ আটক বাণিজ্য চালিয়ে আসছিলেন।
অজ্ঞাত ব্যাক্তির রুমে মেয়ে দিয়ে বিভিন্নজনকে ফাঁসিয়ে মোবাইলফোনে ভিডিও ধারণ করে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন তারা। আটকসহ চাঁদাবাজি মামলায় তাদের গ্রেফতার দিখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর উদ্ধারকৃত ভুক্তভোগীদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। পরিবারের...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর নগরীর আরও দুটি এলাকায় দুই শিশুকে...

ঈদ উদ্‌যাপনে বাড়ির পথে নগরবাসী, কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুরু হয়েছে ঘরে ফেরার যাত্রা। শনিবার (২৩ মে) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে...

মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, কনস্টেবল আহত

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। এ ঘটনায় এক পুলিশ...

চট্টগ্রামে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ২

চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। বাকলিয়া এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঘটনার একদিন পর...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের...

অস্ত্র প্রদর্শনের অভিযোগ দুই ‘শিবির নেতা’র গ্রেপ্তার চাইলেন ছাত্রদলের নাসির

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর...

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর...