বগুড়ায় পুলিশের ওপর হামলা, কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

বিশেষ সংবাদ

বগুড়ায় পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনায় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দত্তবাড়ি ব্রিজসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন ব্যাপারী ওরফে এসকে ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। এ চারজনই শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা এবং পূর্বে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী এক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। সেখান থেকে এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে হঠাৎ স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। আহত দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এসআই আব্দুর রহমান বাদী হয়ে ৮-১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০-৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছিনতাই, মাদক সেবনসহ একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদেরকে ইতোমধ্যে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (১৮ মার্চ)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮ মার্চ) সকালে তিনজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঢাকা-বগুড়া মহাসড়কের...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮ মার্চ) সকালে তিনজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয়...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে আলোচনা এখনো থামেনি। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে...

সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে...