সাত উপজেলার ফলের যোগানদাতা এখন শেরপুরের বারোদুয়ারি বাজার

বিশেষ সংবাদ

ভোর থেকেই ট্রাকের আওয়াজ আর শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে বগুড়ার শেরপুর শহরের বারোদুয়ারি হাট সংলগ্ন ফলের আড়ৎ। দীর্ঘ ৩০-৩৫ বছরের ঐতিহ্যবাহী এই বাজারটি এখন কেবল শেরপুর নয়, বরং পার্শ্ববর্তী ধুনট, শাজাহানপুর, নন্দীগ্রাম এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশসহ প্রায় সাতটি উপজেলার মৌসুমী ফলের প্রধান যোগানদাতা হিসেবে পরিচিতি পেয়েছে

শহরের দক্ষিণ সাহাপাড়া দিয়ে বারোদুয়ারি হাটে প্রবেশ করলেই দেখা মেলে এই বিশাল পাইকারি বাজারের। বছরের প্রতিটি ঋতুতেই এখানে ভিন্ন ভিন্ন ফলের পসরা বসে। বর্তমানে বাজারে আধিপত্য বিস্তার করছে রসালো ফল তরমুজ। সরেজমিনে দেখা যায়, বরিশাল, পটুয়াখালী ও ভোলা থেকে আসা তরমুজ বোঝাই ট্রাকগুলো আনলোডের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। বাজারে স্তূপ করে রাখা হয়েছে ছোট-বড় বিভিন্ন সাইজের তরমুজ, যা অনেকের কাছে বাংলালিংক তরমুজ নামে পরিচিত।

- Advertisement -

বাজারের একজন অন্যতম খুচরা বিক্রেতা তারা কুমার দাস। গত ২০ বছর ধরে তিনি এখান থেকে ফল কিনে বাসস্ট্যান্ড এলাকায় খুচরা বিক্রি করেন। তিনি জানান, বর্তমানে তরমুজ বিক্রি করে প্রতিদিন তার ১০০০ থেকে ১৫০০ টাকা আয় হচ্ছে। শুধু তারা কুমার নন, তার মতো অন্তত ২০০ জন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিন এই পাইকারি বাজার থেকে ফল কিনে জীবিকা নির্বাহ করছেন।

আড়ৎদার প্রভাত কুমার দাস জানান, প্রতিদিন এই বাজারে ৭০০ থেকে ৮০০ মণ তরমুজ কেনাবেচা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এখানে ফল নিয়ে আসেন। আড়ৎদার মংলা দাস ও ধ্রুপ সাহা বলেন, ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত তরমুজের মৌসুম থাকলেও বছরের অন্যান্য সময় টাঙ্গাইলের আনারস, রাজশাহী-নওগাঁর আম ও লিচু এবং স্থানীয় কৃষকদের উৎপাদিত পেয়ারা, পেঁপে ও কুলের বড় বাজার বসে এখানে।

- Advertisement -

পবিত্র রমজান মাস হওয়ায় বর্তমানে তরমুজের চাহিদা তুঙ্গে। খুচরা বিক্রেতা ধন্য সাহা, ফুল মিয়া, বেল্লাল হোসেন ও আবু হানিফরা জানান, পাইকারি দরে প্রতি মণ তরমুজ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় কেনা পড়ছে। রমজানে বিক্রি ভালো হওয়ায় প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা লাভ করতে পারছেন তারা। এই বাজারকে কেন্দ্র করে প্রতিদিন অন্তত ২০ জন শ্রমিকেরও নিয়মিত কর্মসংস্থান হচ্ছে।

স্থানীয় বাজারের খুচরা বিক্রেতা মিনহাজ ও আয়নালসহ অনেকেই জানান, দূর-দূরান্ত থেকে ফল কিনতে আসা ব্যবসায়ীদের ভিড়ে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুরো এলাকা উৎসবমুখর থাকে।

- Advertisement -

শেরপুর উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দার বলেন, “বারোদুয়ারি ফলের বাজারটি আমাদের দপ্তরে পাইকারি বাজার হিসেবে তালিকাভুক্ত। এটি স্থানীয় কৃষকদের জন্য যেমন আশীর্বাদ, তেমনি দেশের বিভিন্ন প্রান্তের ফলের বিপণন কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিভিন্ন অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের...

হাজার ধরনের খোঁটা দেয়, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি: জামায়াত আমির

নারায়ণগঞ্জে চাঁদাবাজিসহ নানা সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি...

জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্মবোধক গানের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুক্রবার ৪২...

মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন

মালদ্বীপে গুরুতর অসুস্থতা ও মানবিক সংকটে থাকা দুই বাংলাদেশি প্রবাসীর দেশে ফেরার ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন। ওয়েজ আর্নার্স...

তালাকের পর স্ত্রীকে নিতে গিয়ে ধাওয়ার মুখে মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রদল নেতা

স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ধাওয়ার মুখে পড়েছেন বগুড়ার নন্দীগ্রাম সরকারি মনসুর হোসেন...

নন্দীগ্রামে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, পুলিশি সহায়তায় উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে এক ছাত্রদল নেতার স্ত্রীকে আটকে রাখার তথ্য...

কাজিপুরে মাদক সেবনের দায়ে শেরপুরের ৫ যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজিপুরে মাদক সেবনের দায়ে বগুড়ার শেরপুর উপজেলার পাঁচ...