বগুড়ার নাম শুনলেই প্রকল্প বাস্তবায়ন করতো না আওয়ামী লীগ : সারজিস

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৫ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন করেনি। বগুড়ার নাম শুনলেই সেই প্রকল্প আর বাস্তবায়ন করা হতো না।

বুধবার ( ৩০ এপ্রিল) বিকালে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবীতে জাতীয় নাগরিক পার্টির বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। তারা ক্ষমতায় টিকে থাকর জন্য নারী, শিশু, বৃদ্ধ, যুবক, কিশোর এবং সব বয়সী হাজার হাজার মানুষকে পাখির মত গুলি করে হত্যা করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচার করতে হবে। তার আগে কোনো নির্বাচন হবে না। আমরা যেভাবে জুলাই-আগষ্টের আন্দোলনে এক কাতারে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি অবিলম্বে বগুড়ায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, বিমান বন্দর চালু, শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন এবং ঢাকা টু বগুড়া সরাসরি রেললাইন চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, আওয়ামীলীগ বিগত ১৫ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন করেনি । বগুড়ার নাম শুনলেই সেই প্রকল্প আর বাস্তবায়ন করা হতো না।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধুমাত্র ২৪-এর গণঅভ্যুত্থানেই ছাত্র-জনতাকে হত্যা করেনি। তারা পিলখানায় দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে এবং শাপলা চত্বরে শতশত আলেমকেও হত্যা করেছে। সারাদেশে হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করেছে এবং গুম করেছে এরা।

এই আওয়ামীলীগের শিরায় শিরায় মানুষের রক্ত দাগ লেগে আছে। সুতরাং আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না। তাই অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। বগুড়া থেকেই আ.লীগ প্রতিরোধের যুদ্ধ শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।

সারজিস বগুড়া জেলা আ.লীগের সাবেক সভাপতি মরহুম মমতাজ উদ্দিনের ছেলের নাম উল্লেখ করে বলেছেন, বগুড়া জেলা আ.লীগের কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন এই জেলার শত বছরের ঐতিহ্যবাহী প্যালেস মিউজিয়াম দখল করেছে এবং জেলা ক্রীড়া সংস্থাও দখল করেছে। তার মতো আরও অসংখ্য আওয়ামী দালাল রয়েছে বগুড়ায়। এসব দালালদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চিৎকার না করলে আরও ভয়ংকর কিছু ঘটতে পারত: ভয়াবহ অভিজ্ঞতা জানালেন ফারিন

রাতের যাত্রাপথে ঘটে যাওয়া এক আতঙ্কজনক অভিজ্ঞতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী ফারিন খান। তিনি জানিয়েছেন, সময়মতো চিৎকার না করলে তার সঙ্গে আরও...

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

জনপ্রিয়

অপরাধ

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে চোর সন্দেহে আটক করা হয়েছে। সোমবার...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার পূর্বরাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে...

কেল্লাপোশী মেলায় জুয়া খেলার অপরাধে গ্রেপ্তার ৫

বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে অবৈধ জুয়ার আসর (স্থানীয়ভাবে ডাবু নামে পরিচিত) থেকে ৫ ব্যক্তিকে গ্রেপ্তার...

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী গ্রামের সামনে অবস্থিত একনিজ ফিডস মিলে আল আমিন (৩৩) নামের এক যুবককে...

নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।মঙ্গলবার...

শেরপুরে সার্ভিস লেনের অভাবে মহাসড়ক এখন মৃত্যুফাঁদ

বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের মাত্র ৩০ মিটার অংশে সার্ভিস লেন তৈরি না হওয়ায় এটি এখন...

৯৯.৫৮ শতাংশ পোশাক কারখানা ঈদ বোনাস দিয়েছে: বিজিএমইএ

দেশের প্রায় সব পোশাক কারখানাই ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের...

টিসিবির চাল ও ২৪টি স্মার্ট কার্ডসহ জামায়াত নেতা আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় টিসিবির প্রায় ২৪০ কেজি চাল ও...