বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরোজের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা, বিস্ফোরণ, অগ্নিসংযোগের মামলায় ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৩৫) উপজেলার ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমিনপুর এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আম্বইল-গরতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গত ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপি’র সা: সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এই মামলা করেন

এই মামলায় এজাহারভুক্ত করা হয় বগুড়া- ০৫ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ছেলে আসিফ ইকবাল সানি, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, শেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শুভ ইমরান, নাজমুল আলম খোকন, বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবর রহমানের ব্যক্তিগত সহকারি (এপিএস) কোরবান আলী মিলন, কারিমুল ইসলাম, সাখাওয়াত হোসেন সবুজ, আবু হান্নান সবুজ, রাব্বী, নাইম, সাজু সহ ৭৪ জনের নাম।

এজাহার সুত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ০৫ (শেরপুর-ধুনট) আসনের বিএনপির দলীয় প্রার্থী ছিলেন গোলাম মো. সিরাজ। দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে তিনি নির্বাচনী প্রচারণার সময় উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় মোটরসাইকেল, মাইক্রো বাস ও জীপ গাড়ি বহর নিয়ে যাওয়ার সময় এই নির্বাচনী প্রচারণার উপরে অতর্কিত হামলা করা হয়। এতে এই প্রচারণায় অংশগ্রহণ করা অনেকে আহত হন।

এছাড়াও হামলাকারীরা লাঠিসোটা, ধারালো অস্ত্র ও বিস্ফোরণ ঘটিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছিল। ওই সময়ে এই নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়া স্থানীয় বিএনপি’র অনেকে আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

গ্রেফতারের বিষয়ে বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আব্দুর রশিদের নাম এই মামলার তদন্তে বেড়িয়ে এসেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।জ্বালানি বিভাগ...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (১৮ মার্চ)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮ মার্চ) সকালে তিনজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঢাকা-বগুড়া মহাসড়কের...

চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮ মার্চ) সকালে তিনজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত হতে পারে, এমন মন্তব্য করেছেন জাতীয়...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না...

বগুড়ার শেরপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে...