বাজারে শীতের সবজিতে স্বস্তি, কমেছে আলু, পেঁয়াজের দামও

বিশেষ সংবাদ

দেশের বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজির দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। বাজারে দাম কমেছে আলু, পেঁয়াজ. ডিম ও মুরগির দামও। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারসহ বেশকটি বাজার সরজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়।

ছবি : সংগৃহীত।

বাজারে মানভেদে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে, ৩০ থেকে ৩৫ টাকা, পুরাতন আলু ৫০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪০ টাকা, মুলা ২০ টাকা, বরবটি ৬০ টাকা, লতি ৫০ থেকে ৬০ টাকা ও পটোল ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এছাড়া প্রতি কেজি পেঁপে ৩৫ টাকা, গাজর ৩৫ থেকে ৪০ টাকা,টমেটো ৩০ থেকে ৪০ টাকা, ক্ষিরা ৪০ টাকা, দেশি টমেটো ৫০ টাকা, শিম ২৫ টাকা, শসা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি পেঁয়াজের কলি ২৫ টাকা, পাতাসহ পেঁয়াজ ৩০ টাকা, মানভেদে প্রতি পিস ফুলকপি ১০ থেকে ১৫ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, ব্রকলি ৩০ থেকে ৪০ টাকা এবং প্রতি পিস লাউ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামও অনেকটা কমেছে। খুচরা পর্যায়ে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রতি ৫০ থেকে ৭০ টাকায়, আর পাইকারিতে ৪০ থেকে ৬০ টাকা। এছাড়াও বাজারে লালশাকের আঁটি ১০ টাকা, পুঁইশাক প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা, লাউশাক ৩০ টাকা, মুলাশাক ১০ টাকা, কলমিশাক ১০ টাকা এবং পালংশাক প্রতি আটি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মুরগি ও ডিমের দাম দাম কমেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে, ১৯০ থেকে ২০০ টাকা ও সোনালি মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকা, সাদা লেয়ার ২৩০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে ডিমের দামও কমেছে। প্রতি ডজন প্রল্ট্রি মুরগির লাল ডিম ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি ডজন হাঁসের ডিম ২৩৫ থেকে ২৪০ টাকা ও প্রতি ডজন দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...