বায়তুল মোকাররমে আগের খতিব ফিরে আসায় দুপক্ষের সংঘর্ষ
বায়তুল মোকাররমে বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান ও সাবেক খতিব মুফতি রুহুল আমিনের অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজে আগে খতিব মুফতি রুহুল আমিনে বয়ান দিতে গেলে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন।
জানা জানা যায়, বায়তুল মোকাররমে জুমার নামাজের আগে বয়ানের সময় কিছু মুসল্লি সাবেক খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেকদেলে বেশ কয়েকজন মুসল্লি প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন।
অন্যদিকে, এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেনাবাহিনীর সদস্যরা বায়তুল মোকাররম মসজিদে আসেন। এছাড়াও ঘটনার থেকেই এই মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। মসজিদের বাইরের রাস্তায় রাখা হয়েছে ১টি প্রিজন ভ্যান। বায়তুল মোকাররম মার্কেটের সামনে একটি পুলিশের এপিসি কার (অস্ত্রসজ্জিত যান) রাখা হয়েছে। পল্টন মোড়ে জল কামান ও শতাধিক পুলিশ রয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন