বৈষম্যবিরোধী আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব: উপদেষ্টা আসিফ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
তিনি বলেন, আমাদের এখনই কেনো দল গঠনের অভিপ্রায় নেই। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তাবিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনের পর গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক দল গঠনের বিষয়ে গুজব শোনা যাচ্ছে, অনেকেই এই বিষয়ে আমাদের কাছে থেকে কিছু শুনতে চাচ্ছে। এই বিষয়টি আমরা এর আগেও স্পষ্ট করেছি, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল গঠন করার অভিপ্রায় আমাদের নেই।
অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তাদের কারোরই ক্ষমতার অভিলাষ নেই। সবারই নিজ নিজ পেশাগত জীবন আছে। এই দায়িত্বের সময় শেষ হলে তারা সবাই সেখানে ফিরে যেতে চায়।
দেশের জনগণ একটি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছে, সেটি যথাযথভাবে পালন করে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করাই এ সরকারের প্রধান লক্ষ্য।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন