বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার সব খরচ দেবে সরকার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ক্ষেত্রে সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে সব সেবা এবং বেসরকারি হাসপাতালে বিল গ্রহণ না করার আহ্বান জানানো হয়।
শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে। এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যেসব ছাত্র-জনতা আহত হয়েছেন তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসার খরচ সরকার বহন করবে।
অন্যদিকে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিল না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়াও কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের বিষয়ে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটির সদস্যরা তাদের কর্মপন্থা নির্ধারণ করতে রবিবার (১৮ আগস্ট) বৈঠক করবেন বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন