ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১টার দিকে বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্থানীয় সন্তোষ দাসের টিনশেডের মার্কেটে কুরিয়ার সার্ভিসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন মুহুর্তের মধ্যে আশপাশের দোকান ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আগুনে কনফেকশনারী, মুদি মাল, কম্পিউটার, কাঠের ফার্নিচার, ঔষুদের ফার্মেসী, কুরিয়ার সার্ভিসসহ অন্যান্য দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বিজয়নগর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: মোশারফ হোসেন নিয়াজী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আগুন লাগার খবর পেয়ে ফায়াস সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উৎপত্তি কোথা থেকে হয়েছে তা এখনো জানা যায়নি।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন