বগুড়ার শেরপুরে

ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে তেলের লাইন মেরামতের সময় ভোজ্যতেলের কারখানায় বিস্ফোরণে ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ছোনকা এলাকার মজুমদার ফুড প্রডাক্টসে ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা মো: ইমরান (৩২), মোহাম্মদ সাঈদ (৩৮), মো. রুবেল (৩১), মো. মনির (২৮)। নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার ফুড প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

পরে তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

- Advertisement -

স্থানীয়রা জানান, বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর পরেও ভোজ্যতেলের কারখানার কার্যক্রম স্বাভাবিক ভাবেই চালানো হয়েছে। বিস্ফোরণের পর সতর্কতার জন্য কারখানার পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে

- Advertisement -

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আমরা দুর্ঘটনার তদন্ত করার জন্য বিস্ফোরক অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তিনি বলেন, বিস্ফোরিত ট্যাংকের পাশের ট্যাংকটি নিরাপদ কিনা তা পরিক্ষার জন্য সেখানে কোনো ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান দেখা যায়নি যা খুবই দুঃখজনক।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি চিত্রনায়িকা কোরবানির গোশত কাটছেন অপু বিশ্বাস শিরোনামের একটি বিশেষ ভিডিও ক্লিপ দারুণভাবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকেই ফেসবুকের...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল চারটার দিকে সংঘটিত এই লোমহর্ষক ঘটনায়...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে অনুসারীদের মধ্যে। শুক্রবার সকালে নিজের...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।...

কুষ্টিয়ায় চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ মায়ের, শিশু নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালী সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু থেকে চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার বিকেল...

জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া অনুসারীদের মধ্যে

সায়নী চক্রবর্তী, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত ছিলেন, তাঁর রহস্যজনক মৃত্যুতে ব্যাপক শোকের ছায়া নেমে...

বগুড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ বন্ধুর করুণ মৃত্যু

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার বীরকেদার ইউনিয়নের...

বিশ্বকাপ দেখতে বাড়ি বিক্রির করবেন ইংল্যান্ডের সুপারফ্যান অ্যান্ডি

ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা অনেক দূর পর্যন্ত মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু এবার সেই আবেগ ছাপিয়ে গেল বাস্তবতাকেও।...

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি...

বগুড়ায় চামড়ার বাজারে ধস, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

কোরবানির ঈদ ঘিরে প্রতি বছর যে চামড়ার বাজার সরগরম...