মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিক্ষোভ, সড়ক অবরোধ শ্রমিকদের

বিশেষ সংবাদ

রাজধানীর তেজগাঁও তিব্বত মোড়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে তীব্র উত্তেজনার মধ্যে তারা তিব্বত মোড়ের প্রধান সড়কে অবস্থান নেন। এতে মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, প্রতিষ্ঠানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা মহানবী হজরত মুহাম্মদ(সা.)-কে নিয়ে ‘আজেবাজে ও কটূক্তিকর’ মন্তব্য করেছেন। তারা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি করছেন। অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না হুশিয়ারি দেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শামীমুর রহমান বলেন, ‘কোহিনূর কেমিক্যালের এক কর্মকর্তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। ইতোমধ্যে অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। তবে শ্রমিকদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি।’

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ বিকেল পৌনে ৫টা পর্যন্ত শ্রমিকরা রাস্তায় অবস্থান করছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী সদস্যদেরও অবস্থান দেখা যায় ।

এ বিষয়ে কোহিনূর কেমিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, এই...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি চালু হলে রাজশাহী ও রংপুর বিভাগের...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

জিয়াউর রহমান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র: প্রধানমন্ত্রী

অন্বেষণ ডেস্ক : স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের জাতীয় ইতিহাসের সবচেয়ে গৌরবজনক ও তাৎপর্যপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

মহাস্থানগড়ে স্থাপিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র

উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের সুবিধার্থে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রটি...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর...