বগুড়ায় তারেক রহমানের পক্ষে তরুণদের সাইকেল র‍্যালি

বিশেষ সংবাদ

যান্ত্রিক কোলাহল ও দূষণমুক্ত, স্বাস্থ্যবান্ধব নগরের বার্তা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি। বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের জনবান্ধব ও পরিবেশমুখী নেতৃত্বের দর্শন তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের ভাষ্য, সুস্থ জীবনধারা ও পরিচ্ছন্ন শহর গঠনের বার্তা পৌঁছে দিতেই সাইকেল র‍্যালির মতো পরিবেশবান্ধব কর্মসূচি বেছে নেওয়া হয়েছে

‘আসুন, প্যাডেল ঘুরিয়ে ভবিষ্যতের পথে হাঁটি’—এই স্লোগানে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে অংশ নেন প্রায় ২৪০ জন পরিবেশ সচেতন ও উদ্যমী তরুণ। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সাতমাথা ও সরকারি আজিজুল হক কলেজ এলাকা প্রদক্ষিণ করে আবার শুরুর স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা সাইকেল চালনার মাধ্যমে সুস্থ জীবনযাপন, পরিবেশ রক্ষা এবং শহরকে যানজট ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান। তাদের মতে, নগর জীবনে সাইকেলের ব্যবহার বাড়লে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি পরিবেশের ওপর চাপও কমবে।

র‍্যালি শেষে বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, পরিবেশ রক্ষা না হলে মানুষের টিকে থাকা সম্ভব নয়, আর মানুষ না থাকলে দেশের অস্তিত্বও প্রশ্নের মুখে পড়ে। তরুণ সমাজের সামনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সময়োপযোগী ও ভবিষ্যতমুখী নেতৃত্বের ধারণা তুলে ধরতেই এই সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তরুণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করবেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোসাদ্দেক রহমান সৌরভ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জনি, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আহসান হাবীব নাফী এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানি।

1 COMMENT

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...