দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে: তারেক রহমান

বিশেষ সংবাদ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা রয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে সেখান থেকে গ্যাস উত্তোলনের মাধ্যমে ঘরে ঘরে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানিতে জোর দিলেও দেশের ভেতরে নতুন গ্যাস খনি অনুসন্ধান ও আবিষ্কারে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ ব্যবহার করে জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনের দিকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, গত এক যুগের বেশি সময় ধরে দেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ আবার মুক্তভাবে কথা বলতে পারছে এবং রাজনৈতিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। “বাংলাদেশের মানুষ আজ আবার ভোটের অধিকার প্রয়োগ করতে চলেছে,”—বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করে বলেন, গত ১৬ বছর যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো গোপনে ষড়যন্ত্র করছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, নকল সিল তৈরির সময় তাদের লোকজন ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে, যেন ভোটকেন্দ্রে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়। তিনি বলেন, “ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে অবস্থান নেবেন। শুধু ভোট দিয়ে চলে আসবেন না, ভোটের ফল নিশ্চিত করে তবেই ফিরবেন।”

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি দুর্নীতির লাগাম টানতে সক্ষম। তার অভিযোগ, গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে

তিনি আরও বলেন, ২০০১ সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার সময় বাংলাদেশ দুর্নীতিতে চিহ্নিত ছিল। তবে ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় সঠিক ব্যবস্থাপনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছিল।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন আর নেই। বাংলাদেশের মানুষ কাঁটাতারকে ভয়...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি কে ৮০ হাজার টাকা জরিমানা করা...

বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের উদ্দেশে কড়া বার্তা দিয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দেখিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সময় এখন...

পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। সোমবার (১১ মে)...

বগুড়ায় পচা ডিমে খাবার তৈরি, মায়ের দোয়া বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় লোকচক্ষুর আড়ালে হ্যাচিং (বাচ্চা না ফোটা) ও নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য তৈরির দায়ে মায়ের দোয়া বেকারি...

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

যমুনা সেতু বাস্তবায়ন এবং পদ্মা সেতুর উদ্যোগ নেওয়ার পেছনে নিজেদের সরকারের ভূমিকার কথা তুলে ধরেছেন সড়ক পরিবহন ও...

শেরপুরে ২৭৮ টাকার খাজনায় ২ হাজার নিলেন নায়েব

বগুড়ার শেরপুরে অনলাইনে ভূমির খাজনা পরিশোধের নামে এক গ্রাহকের...

গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্ট

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশের প্রচলিত অনৈতিক চর্চা...