মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে’: অভিনেত্রী ফারিয়া

বিশেষ সংবাদ

জনপ্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট-এর অন্তরা চরিত্র দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী ফারিয়া শাহরিন আবারও আলোচনায়। মিডিয়াতে কম কাজ করেও টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে তার মন্তব্যে ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবি : সংগৃহীত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, মিডিয়ায় কম কাজ করেও অর্থবিত্তের মালিক হওয়া অসম্ভব নয়—তবে তার পেছনে কিছু ‘অপ্রকাশ্য সূত্র’ থাকতে পারে। তার ভাষায়, “কম কাজ করেও মিডিয়ায় টাকা কামানো যায়, যদি সুগার ড্যাডি থাকে।”

তিনি আরও বলেন, “আমি খুব বেশি কাজ করিনি। বাংলো বা ব্যক্তিগত গাড়ির মালিকও নই। আমার কোনো সুগার ড্যাডি ছিল না, ভবিষ্যতেও থাকার সম্ভাবনা নেই। সারাজীবন বাবার গাড়িতে চলেছি, এখনো তাই। নিজের কোনো সম্পদ নেই, কারণ সবকিছুই আমি সততার সঙ্গে করতে চেয়েছি।”

নতুন করে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর শুটিংয়ে যোগ দিতে যাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। জনপ্রিয় এই ধারাবাহিকের আগের চারটি সিজনে ‘অন্তরা’ চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন ফারিয়া।

ছবি : সংগৃহীত।

তবে আলোচনার কেন্দ্রে এসেছে তার সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি পরোক্ষভাবে ইঙ্গিত দিয়েছেন—শোবিজে টিকে থাকার নামে অনেকেই নৈতিকতার বাইরে চলে যাচ্ছেন। তার বক্তব্যে বাস্তবতা যেমন উঠে এসেছে, তেমনি বিতর্কও তৈরি হয়েছে।

সামাজিক মাধ্যমে অনেকেই ফারিয়ার এই খোলামেলা বক্তব্যকে ‘সাহসী’ আখ্যা দিয়েছেন। কেউ কেউ বলছেন, এই ইন্ডাস্ট্রির অন্ধকার দিক প্রকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।শুক্রবার (১৩...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সকালে দক্ষিণপাড়া...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির...

বগুড়ায় কলা বাগানে ইটভাটা শ্রমিকের মরদেহ

বগুড়ার গাবতলী উপজেলায় একটি কলা বাগান থেকে শাহাদতুজ্জামান রতন মিয়া (৪৭) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য...