মিরসরাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বিশেষ সংবাদ

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুই ঘটনায় সাবিহা তাসনিম (২) ও আড়াই বছর বয়সী ইয়াফি নামের দুই শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিকার জনার্দ্দনপুর গ্রামের নিজ বাড়ির পাশের পুকুরে ডুবে শিশু সাবিহার মৃত্যু হয়।

নিহত শিশু সাবিহা তাসনিম মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের সুলতান মৌলভী বাড়ির মাজতাব হোসেনের একমাত্র কন্যা।

নিহত শিশুর চাচা ইকবাল হোসেন জানান, গতকাল দুপুরে সবাই ঘরে খাবার খেতে বসলে সাবিহাকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশের পুকুরে তাকে ভাসতে দেখেন তার মা সাবরিনা আক্তার। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

অন্যদিকে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামে প্রবাসী মো: ইমরান হোসেনের মেয়ে ইয়াফি ঘরের পাশের পুকুরে ডুবে পড়ে মারা যায়।

নিহত শিশু ইয়াফির প্রতিবেশী হেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে বাসায় ইয়াফিকে দেখতে না পেয়ে সবাই তাকে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুরে ইয়াফিকে ভাসতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের ভিত্তিতে চিকিৎসকেরা...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করেন, ঠিক তেমনি...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে...