মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ৭
মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ২ জন ও আহত হয়েছেন ৭ জন। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৭টায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া সড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ২ জন যাত্রী নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ৭ জন যাত্রী।
ঢাকা-মাওয়া সড়কে কেয়টখালি এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় যানা যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন অবস্থায় আছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো: মাহফুজ রিভেন জানান, শুক্রবার (১৭ নভেম্বর) সকালে পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিলো একটি যাত্রীবাহী বাস। যাত্রাপথে বেলা ৭টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়।
এসময় দ্রুত গতির যাত্রীবাহী বাসটি সড়কে ব্যারিকেড ও আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়। ফায়ার সার্ভিস মুন্সিগঞ্জে বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
৩ জন যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অতপর হাসপাতালের কর্তব্য চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। বাকিরা স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন