মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতু সংলগ্ন মালির পাথর এলাকায় ধলেশ্বরী নদীতে ভাসমান অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো: কামাল হোসেন ফরিদপুরের বোয়ালমারি থানার পশ্চিম কামারগ্রামের মো: আলী আবজালের ছেলে।
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ করিম বলেন, শুক্রবার (০১ মার্চ) সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ এসে নৌ পুলিশকে তথ্য দেয়। পরবর্তীতে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নিহতের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র মাধ্যমে পরিচয় শনাক্ত করে স্বজনদের জানানো হয়। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন