যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিশেষ সংবাদ

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের (৪০) মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শনিবার (০১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দফতরের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই নির্দেশনার কথা জানানো হয়। পুলিশি হেফাজতে যে কোনও ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

বিবৃতিতে বলা হয়েছে, কুমিল্লায় পুলিশ তৌহিদুল ইসলাম নামের এক যুবককে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, নিরাপত্তা বাহিনী শুক্রবার (৩১ জানুয়ারি) ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তাকে নির্যাতন করে।

নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন

নিহতের ভাই আবুল কালাম আজাদ টিপু গণমাধ্যমে বলেন, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনীর সদস্যরা তৌহিদুল ইসলামকেকে বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এরপর গতকাল দুপুরে পুলিশ তার পরিবারকে ফোন করে জানায়, তৌহিদুল ইসলাম আহত অবস্থায় উপজেলার গোমতী নদীর পাড়ে পড়ে আছে, আপনারা হাসপাতালে আসেন। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আমরা ভাইয়ের লাশ দেখতে পাই।

অন্যদিকে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় এক সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, বৃস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লা সদর উপজেলা থেকে মো. তৌহিদুর রহমানকে আটক করা হয়। পরের দিন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে সরকারের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনা জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি জয়নগর ইউনিয়ন বিএনপির...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।সংস্থাটির দেওয়া এক সতর্কবার্তায় বলা...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।সুনামগঞ্জের দিরাই উপজেলায় সবচেয়ে...

কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ঢুকে শিক্ষিকার সঙ্গে মারধরের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার...

সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে...

শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ এপ্রিল) দেশের কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ...

শেরপুরে অবৈধ মাটি কাটার দায়ে ৩ চালকের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...

হামলার পর ডাকসু নেতা মুসাদ্দিক বললেন ‘বেঁচে আছি’

রাজধানীর শাহবাগ এলাকায় ছাত্রসংগঠনগুলোর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতির...

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক...