রাজশাহীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ৪
রাজশাহীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে দুই নারীসহ ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বেলা ৩টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজশাহীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জামিরুল ইসলাম বলেন, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানের ভিতর ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ৫ জনকে রামেক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন আইয়ুব আলী লাবু (৩৫) তার ২ বোন শারমিন ও পারভিন বেগম, হৃদয় এবং ইনসাফ আলী।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক (এম এ) মো: জলিল বলেন, হাসপাতালে যে ৫ জনকে আনা হয়, তাঁদের মধ্যে ২ নারীসহ ৪ জন মারা গেছেন। আহত অন্য ১ জনের অবস্থাও সংকটাপন্ন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন