রাজশাহীতে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরি
রাজশাহীতে পুলিশ কর্মকর্তার বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। চুরি ও ছিনতাইয়ের প্রকোপ বেড়েছে রাজশাহী মহানগর এলাকায়। প্রতিনিয়ত নগরীর কোথাও না কোথাও চুরি অথবা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এবার খোদ পুলিশের ২ লাখ ৫০ হাজার টাকা দামের ১টি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরের দল।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে নগরীর রাজপাড়া থানার চণ্ডিপুর এলাকার একটি বাড়ির সামনে থেকে চোরের দল পুলিশের ১৫০ সিসির বাজাজ পালসার মোটরসাইকেলটি নিয়ে গেছে।
জানা যায়, সোমবার রাতে রাজপাড়া থানার এসআই উৎপল কুমার তার ভাড়া বাড়ির সামনে মোটরসাইকেলটি রেখে বাজার করতে যান। আনুমানিক রাত ৯টার দিকে বাড়ি ফিরে দেখতে পান মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। মোটরসাইকেলের ঘাড় লক করা থাকলেও চোরের দল আনলক করে মোটরসাইকেলটি নিয়ে গেছে।
রাজশাহীতে পুলিশ কর্মকর্তার মোটরসাইকেল চুরির বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হক জানান, এ ঘটনায় থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন