ফেনীর ফুলগাজী

রাতের অন্ধকারে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ২

বিশেষ সংবাদ

রাতের অন্ধকারে ঘরে ঢুকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান আসামিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাতে ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মে) রাতে ভুক্তভোগীর বাবা ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

আটককৃত ব্যক্তিরা হলো, প্রধান আসামি উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মো: সোহাগ (৩০) ও তার সহযোগী মো: সবুজ (৩৪)। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জনা গেছে, অভিযুক্তরা তাদের প্রতিবেশী। ঘটনার দিন ওই স্কুলছাত্রী ও তার দাদিকে বাড়িতে রেখে পরিবারের অন্য লোকজন আরেক মেয়েকে দেখতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে যান।

এ সুযোগে অভিযুক্ত সোহাগ ও তার ২ জন সহযোগী কৌশলে রাতের অন্ধকারে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। পরে বুধবার বিকালে ভুক্তভোগীর বাবা ফুলগাজী থানায় মামলা দায়ের করেন। এদিন রাতে সোহাগের সহযোগী সবুজকে ফুলগাজী বাজার থেকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার মামলার প্রধান আসামি সোহাগকেও আটক করা হয়।

রাতের অন্ধকারে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ২ জনকে আটকের বিষয়ে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নিজাম উদ্দিন জানান, ধর্ষণ মামলার প্রধান আসামিসহ ২ জনকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী স্কুলছাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বগুড়া...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। সোমবার (২০ এপ্রিল)...

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়া পৌরসভা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে...

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

আদালত কোনোভাবেই হয়রানির স্থান হতে পারে না, বরং মানুষের আস্থা ও ন্যায়বিচারের কেন্দ্র হওয়া উচিত—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’-এর তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রধান সমন্বয়ক...

বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকালে...

বগুড়া সার্কিট হাউজে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জেলা প্রশাসকের অভ্যর্থনা

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বগুড়া সফরে এসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার...

শেরপুরে পরিত্যক্ত কুয়া থেকে ১৫ দিন পর শিয়ালের বাচ্চা উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পরিত্যক্ত গভীর কুয়ায় দীর্ঘ ১৫...

‘মাননীয় আদালত, আমি বরখাস্ত নই অবসরপ্রাপ্ত’: ট্রাইব্যুনালে জিয়াউল আহসান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে নিজের পরিচয়...