রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে আহত ১২
রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন শ্রমিক আহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন ১০ তলাবিশিষ্ট শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের ছাদ ধসে পড়েছে। এতে ১২ জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আটতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে জানা আহত ৩ জন হলেন, চাপাইনবাবগঞ্জের মো: সিফাত (২২), রাজশাহী গোদাগাড়ির মো: শিহাব (২৫) ও গাইবান্ধার মো: আজাদুল (৩৫)। তাদেরকে রাজশাহী মেডিকে কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের ৮, ২৫ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কর্মচারীদের থেকে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসে এই ভবনের কাজ শুরু হয়। ভবনের কাজ প্রায় শেষের মধ্যে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) হলের উত্তর-পূর্ব পাশের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ করে এ ছাদ ধসে পড়ে।
রাবিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: ওহিদুল ইসলাম জানান, শহীদ এ এইচ এম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ ভেঙে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এছাড়া আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। আর কেউ ধ্বংস স্তুপের মধ্যে চাপা পড়েছেন কি না তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন