রাবি শিবির সভাপতির পরিচয় প্রকাশ্যে
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের সভাপতি মোহাইমেনের পরিচয় প্রকাশ্যে এসেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই নেতার পরিচয় প্রকাশিত হয়।
জানা যায়, রাবি ছাত্রশিবিরের এই সভাপতি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের এমফিল-এর শিক্ষার্থী। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন। তার মাস্টার্সের রেজাল্ট ৩.৬৮। চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা তিনি।
ফেসবুকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামের একটি গ্রুপে শিবিরের এই সভাপতির পরিচয় তুলে ধরে পোস্ট করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১০ সালের পর ধীরে ধীরে রাবির ক্যাম্পাস থেকে সংগঠনের প্রকাশ্য কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে নেয় ইসলামী ছাত্রশিবির। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম চলমান ছিল।
তবে শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের একক দাপটে ক্যাম্পাসে প্রকাশ্যে আসতে পারেনি ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দীর্ঘ ১ যুগ পর ফের সভাপতি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা দেখা গেছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন