লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা
লক্ষ্মীপুরে নুর আলম (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নুর আলম লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
নিহত নুর আলমের ছেলে আরিফ হোসেন গণমাধ্যমকে বলেন, গতকাল আমার বাবা বাড়িতে ছিলেন। বাবার ফোনে কেউ একজন কল দিয়ে জানায় তারা তাকে মারতে আসছে। এপর তিনি বাসা থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এমন সময় হঠাৎ ১০ থেকে ১২ জন লোক লাঠিসোটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে তারা আমার বাবাকে মারতে আসেন। পরে তারা ধাওয়া করে বাবাকে এলোপাতাড়ি পেটায়।
এরপর তারা বাবাকে মারতে মারতে বাড়ির সামনে পুকুরে একবার ফেলে দেয়। পরে সেখান থেকে উঠিয়ে তারা আবারও বাবাকে পিটিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে নুর নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে তদন্তে ডিবি
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
২৩ জুন আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকাহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর, ৪২ ধরনের দেশি ফলে মুখরিত প্রাঙ্গণ
মালদ্বীপে অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে বাংলাদেশ হাইকমিশন
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন