অন্বেষণ ডেস্ক :

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আটত ২

বিশেষ সংবাদ

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো: খোরশেদ আলম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। সিএনজি ড্রাইভার মো: বিল্লাল (৩৫) ও মো: আব্দুল কাদির নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান।

নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের মো: জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও পথচারি মো: আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক সিলেটের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পান ভর্তি ১টি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌঁছালে শেরপুর থেকে ছেড়ে আসা ১টি যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মো: খোরশেদ আলমের মৃত্যু হয়।

পরে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে ধুমড়ে-মুচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এ সময় ট্রাকের ড্রাইভার এবং সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ওই ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে।

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে বিষয়ে ঝিনাইগাতী থানার পুলিশ সুপার (এসআই) রাজীব ভৌমিক বলেন, ড্রাইভার ও তার সহকারী পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ এপ্রিল) দুপুরে...

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে একটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই...

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান মিজান (২০) নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।...

বগুড়ায় ডিজিএফআই কর্মকর্তা পরিচয়ে ফিলিং স্টেশনে তদারকি, যুবক গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে একটি ফিলিং স্টেশনে তদারকি করার অভিযোগে মুকিত পার্থ (৩৬) নামের এক যুবককে...

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইমেলায় শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি

বগুড়ার শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত...

টানা ২৪ ঘণ্টা বিদ্যুৎহীন পঞ্চগড়, মহাসড়ক অবরোধ এলাকাবাসীর

পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা ও আশপাশের এলাকায় টানা ২৪...

নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায়

নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া...